ঢাকাTuesday , 15 August 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শোক-কে শক্তিতে পরিণত করতে হবে- সালমান এফ রহমান

Link Copied!

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশের এই ক্লান্তিময় দিনে সকল শোককে শক্তিতে পরিনত করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

#New_Classic_Event_Management

আজ মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নির্মমভাবে নিহত সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান আরও বলেন, ‘শেখ হাসিনার ভিশন ও মিশন বাংলাদেশকে আগামী ২০৪১ সালে উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করা। তাই কি পেলাম, আর কি পেলাম না, তা না ভেবে আওয়ামী লীগের জন্য কাজ করতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে এই উন্নয়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সকল ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সজাগ থাকতে হবে।’


আগামী জাতীয় নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে নৌকা প্রতীকে বিজয়ী করে অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাপতি সালমান এফ রহমান বলেন, ‘ইতোমধ্যে সরকারি হাসপাতাল ১০০ ব্যাডে রূপান্তরিত করতে সকল কার্যক্রম শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজ থেকে আমি উন্নত মানের সেবা প্রদান করার সকল সুবিধা সম্পূর্ণ হাসপাতাল গড়ার অনুমতি নিয়েছি। খুব শিগগিরই কাজ শুরু হবে।’

দিনব্যাপী নবাবগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রসাশনের আয়োজিত শোক দিবসের আলোচনা সভা, ল্যাপটপ, সেলাই মেশিন ও খাবার বিতরণ কার্যক্রম, আগলা, বাহ্রা ইউনিয়ন পরিষদ, মাঝির কান্দা বাস স্টান্ডে কাঙ্গালি ভোজে সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সহ-সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, সার্কেল এএসপি আশরাফুল আলম, জাতীয় কমিটির নেতা আব্দুল বাতেন মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাবন্য ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত, সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ মিয়া, ড. সাফিল উদ্দিন মিয়া, ইব্রাহিম খলিল, এম এ বারী বাবুল মোল্লা, হুমায়ুন কবির, রেশমা আক্তার, মনিরুজ্জামান তুহিনসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি