ঢাকাWednesday , 26 July 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা জেলার ডিসি মোহাম্মদ মমিনুর রহমান এর পদোন্নতি বিদায়

Link Copied!

ঢাকা জেলার ডিসি মমিনুর রহমান পদোন্নতি পেয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

#New_Classic_Event_Management

আজ বুধবার এরই মধ্যে ২৬ জুলাই ২০২৩ তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন। ঢাকা জেলার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ১৮৫তম জেলা প্রশাসক হিসেবে ২০২২ সালের ৮ ডিসেম্বর ঢাকা জেলায় যোগদান করেন।

ইতোপূর্বে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে তিনি জেলা প্রশাসক হিসেবে সফলতার সাথে তার দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ মমিনুর রহমান জেলা প্রশাসক হিসেবে ঢাকায় যোগদান করে ঢাকা জেলার জটিল বৃহৎ রাজস্ব প্রশাসনে গুরুত্বপূর্ণ সংষ্কার ও উদ্যোগ গ্রহণ করেছেন।


ঢাকা জেলার সকল স্তরের সেবা প্রত্যাশীদের চাহিদা পূরণে কার্যকর ভূমিকা পালন করেন। ঢাকা মহানগরে ঘটে যাওয়া সিদ্দিক বাজার বিস্ফোরণ,বঙ্গবাজার অগ্নিকান্ড ও নিউ মার্কেট অগ্নিকান্ডে সময়োপযোগী ভূমিকা পালন করে সার্বিক ব্যবস্থাপনা সহ ক্ষতিগ্রস্থদের বিপুল আর্থিক সহায়তার ব্যবস্থা করেন তিনি।

জেলা প্রশাসকের কার্যালয় সহ অধীনস্থ অন্যান্য অফিস আধুনিকায়ণ,জেলা প্রশাসনের শূন্য পদে নিয়োগ প্রদান, জেলা প্রশাসকের কার্যালয়ের অবকাঠামো উন্নয়ন,তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন,জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি ।

মোহাম্মদ মমিনুর রহমান ঢাকা জেলায় যোগদানের পরপরই অন্যান্য সকল বিষয়ের মত ভূমি রাজস্ব ব্যবস্থাপনা খাতেও তার উদ্যমী ভূমিকা রেখেছেন। সরকারী সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা,অবৈধ দখলে থাকা খাস জমি ও অর্পিত সম্পত্তি উদ্ধার সাধারণ মানুষের কল্যাণে উদ্ধার কৃত এ সকল সম্পত্তির ব্যবহার নিশ্চিতকরণে তিনি অত্যন্ত কঠোর ও আপোষহীন ভূমিকা পালন করেছেন।

ঢাকা মহানগরী সহ জেলার বিভিন্ন স্থানে ভূমিদস্যু ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেন ও সফলতার সাথে একের পর এক সরকারী জমি অবৈধ দখল মুক্ত করেন। সরকারি খাস জমি,অর্পিত সম্পত্তি,বিভিন্ন মন্ত্রণালয়ের অধিকার ভুক্ত সম্পত্তি,নদী/খাল/বিল/রাস্তা ঘাট,সরকারি কৃষি জমি,অধিগ্রহণকৃত সরকারি জায়গা অবৈধ দখল থেকে উদ্ধার করে জনসাধারণের কল্যাণে ব্যবহার করা ও একই সাথে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির জন্য ঢাকা জেলার বর্তমান জেলা প্রশাসক সরকারী সম্পত্তি ব্যবস্থাপনা ও এর যথাযথ রক্ষণা বেক্ষণের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে অভিযান পরিচালনা করেছেন।

গত ৮ মাসে ঢাকা জেলায় ৫৭.৫৯ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২,০০০ কোটি টাকা। ঢাকা শহরের মিরপুর,পুরানা পল্টন,নবাবপুর রোড, তোপ খানা রোড,ডুমনীসহ বিভিন্ন এলাকায় সরকারের মূল্যবান সম্পত্তি হতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।

গত ৮ মাসে প্রায় ৪.৫২ একর অবৈধ দখলে থাকা স্থাপনা সহ অর্পিত সম্পত্তি দখল মুক্ত করেন। যার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা। উদ্ধারকৃত এ সকল সম্পত্তি জনকল্যাণে ব্যবহার নিশ্চিতকরণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন মোহাম্মদ মমিনুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি