ঢাকাTuesday , 18 July 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইছামতির আয়োজনে বৃক্ষরোপন ২০২৩

Link Copied!

নবাবগঞ্জ উপজেলার সর্ববৃহৎ ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন। যার একমাত্র কর্মশক্তি হলো পরিবার, সমাজ, গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা ও সমগ্র বাংলাদেশের দরিদ্র অবহেলিত ও নির্যাতীত জন সাধারনের মুখের হাসি।

#New_Classic_Event_Management

এ কারনেই মনে হয় ইছামতি একটি আশ্রয়ে নাম। নতুন কমিটির দায়িত্ব নেবার পর এই প্রথম একটি কর্মসূচি পালন করলো। আজ ১৭ই জুলাই সোমবার উত্তর কান্দামাত্রা সরকারি আশ্রয়ন প্রকল্প ও সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে পালন করা হলো বৃক্ষ রোপন সপ্তাহ ২০২৩। বিদ‍্যালয় প্রঙ্গনে বৃক্ষরোপন উদ্ধোধন করেন বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক।

এসময় উপস্থিত ছিলেন ভিশন এম্পোরিয়াম নবাবগঞ্জ এর ম‍্যানেজার শুভাশিস গোস্বামী। আরো উপস্থিত ছিলেন ভিশন এম্পোরিয়াম এর ডেপুটি ম‍্যানেজার আব্দুল রাজ্জাক সহ বিদ‍্যলয়ের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী বৃন্দ। শিক্ষার্থীদের মধ‍্যে আগ্রহ বৃদ্ধির জন‍্য ১০ জনের নামে ১০ টি গাছের চারা রোপন করা হয়। ৪র্থ ও ৫ম শ্রেনীর মোট ৩৩ জন শিক্ষার্থীকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। বিদ‍্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের গাছ রোপনের জন‍্য ৮ টি বৃক্ষ দেওয়া হয়। ২ জন শিক্ষার্থীকে তাদের ভালো ফলাফলের জন‍্য আরো ২ টি গাছের চারা প্রদান করা হয়। আশ্রায়ন প্রকল্প ২ এর মসজিদের সামনে ২০ টি বৃক্ষ রোপন করা হয়।


এছাড়া ও কান্দা মন্দিরে ৬ টি ও হরেকৃষ্ণ কুসুম কলি উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গনে ৩০ টি বৃক্ষরোপন করা হয়। এই কর্মসূচি তে এলাকায় সাড়া পড়ে যায়। আশে পাশের মানুষ এই কাজের প্রশংসা করেন। ইছামতির পক্ষে উপস্থিত ছিলেন রুদ্র, নাঈম, শাওন ও কিশোর। বিদ‍্যালয়ের শিক্ষকবৃন্দ ইছামতির প‍্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীরাও আনন্দঘন সময় অতিবাহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি