সংবিধান অনুযায়ী নির্বাচন বিএনপি নির্বাচনে আসলে আসলো না আসলে নাই। ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সালমান এফ রহমান।
আজ ঢাকা জেলা আওয়ামী লীগ অফিস ঢাকা তেজগাওয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ এর সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সালমান ফজলুর রহমান এমপি বর্ধিত সভায় তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই হবে। নির্বাচনে বিএনপি আসলে আসলো না আসলে নাই এসব কথা বলেন। এছাড়া তিনি বলেন,মহামান্যের (রাষ্ট্রপতি) সাথে সৌদি আরব হজ্জ করতে গিয়েছিলেন। সেখানে তার নামে বিভিন্ন ফেইক নিউজ দুবাই থেকে তাকে ফেরত দিয়েছে আমেরিকান ভিষা দেয় নাই এমন গুজব খবর দিয়ে বলা হয়েছে। আসলে আমি তো দুবাই যায়নি আমি গিয়েছি হজ্জ করতে। আর আমেরিকার ভিষা তো আমার রয়েছে। যারা গুজব জড়ায় তাদের উদ্দেশ্য বলেন,বিএনপির অনেক নেতা বলেছে দেশে নির্বাচন হতে দিবে না। যারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে তাদের তালিকা হচ্ছে। তাদের লিস্ট বিদেশে পাঠানো হবে। বাহিরের সবাই চান নির্বাচন হোক আর তারা নির্বাচন হতে দিবেন না। তার মানে তাদের ভিষাই হবে না।
আমরা জনগণের ভোট নিয়ে ঢাকা জেলার পাঁচটি আসন মাননীয় প্রধানমন্ত্রী কে উপহার দিব বলেছি। তাই ভোট কেন্দ্র কমিটি ইতিমধ্যে শেষ করেছি। আরেকটি কথা বলতে চাই আওয়ামী লীগের অনেকে বলেন দলের লোকেরাই আওয়ামী লীগকে ভোট দিবে না। এ কথাটি আমি বিশ্বাস করি না কারণ প্রধানমন্ত্রীর সাথে যখন আমার কথা হয় তখন তিনি বলেন,শুনো দলের মধ্যে দ্বন্দ্ব থাকবে,গ্রুপিং থাকবে। এতে কোনো সমস্যা নেই। নির্বাচনের সময় দেখবে সবাই একসাথে হয়ে যাবে। ঠিক তাই-ই আমি পরে দেখেছি নির্বাচনের সময় আওয়ামী লীগের সবাই এক হয়ে নির্বাচন করেছে ভোট দিয়েছে। শুধু কর্মীদের কথা ছিল যে মনোনয়ন যে পাবে আমরা তার নির্বাচন করবো। এছাড়া আর কিছু না।
সালমান এফ রহমান এমপির বক্তব্যের আগে বিশেষ এ বর্ধিত সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ঢাকা-২০ ধামরাই এর এমপি ও
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপির সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ঢাকা-২ এর সাংসদ সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি
ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এমপি,
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মির্জা আজম এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল বাতেন মিয়া,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু,
দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন,নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মিজানুর রহমান ভূইয়া কিসমত,নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ডক্টর সাফিল উদ্দিন মিয়া প্রমুখ বর্ধিত সভায় বক্তব্য দেন।
এছাড়া ঢাকা জেলা আওয়ামী লীগ সহ জেলার বিভিন্ন ইউনিট ও উপজেলার সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকগণ বর্ধিত সভায় দলের সাংগঠনিক বক্তব্য রাখেন।