ঢাকার দোহারে এক মহিলার লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ
জানাযায় নিহত নারী কে দোহার পৌরসভার ২ নং ওয়ার্ডের খালপাড় টানাব্রীজ সংলগ্ন খাল হতে উদ্ধার করা হয়।
৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১ টায় লাশটি উদ্ধার করা হয়। মৃত ঐ নারীর নাম হোসনে আরা বেগম।
নিহত নারী ঐ গ্রামের শাহদাত হোসেনের স্ত্রী। নিহতের শরিরের আঘাতের বা ক্ষতের কোন চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে।
নিহতের ছেলে ইফতেখার আহমেদ বলেন, আমার মায়ের মানসিক সমস্যা আছে । কয়েকদিন ধরে খালি বলাবলি করে আসছে , আমি পানিতে ঝাপ দিয়ে মারা যাব। আমরা বিষয়টি স্বাভাবিকভাবে নিলে ও আজ মায়ের লাশ পাওয়া যায় পার্শবর্তী খালে। কি ভাবে কি হল আমরা কিছু বুজতে পারছি না।
বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটে সরজমিন পরিদর্শন করেন দোহার নবাবগঞ্জ সার্কেল এএসপি আশরাফুল আলম। সরজমিন থেকে জানা যায়, ৪ /৫ জন বাচ্চা ছেলে তার কাছে বলেন আমরা দেখেছি ঐ মহিলাকে খালে ঝাপ দিতে। তবে সকাল হওয়ায় কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি বা তাদের বিশ্বাস করেনি। পরে তার লাশ ভেসে উঠলে তার পরিবারের লোকজন থানায় গিয়ে লাশ সনাক্ত করে।
সরজমিন পরিদর্শন শেষে দোহার নবাবগঞ্জ সার্কেল এএসপি আশরাফুল আলম বলেন, আমরা জানতে পেরেছি মৃত ব্যক্তির মানসিক সমস্যা ছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। কিন্তু মহিলা মানুষ হওয়ায় আমরা ময়না তদন্তের জন্য মিটফুর্ড হাসপাতালে প্রেরন করবো। পরে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।