ঢাকাSaturday , 17 June 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

Link Copied!

ঢাকার দোহার উপজেলা থেকে ৩৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

#New_Classic_Event_Management

১৫ জুন ( বৃহস্পতিবার) উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে আটক করে র‌্যাব-১০।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৫ জুন) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলার বটিয়া গ্রামীন টাওয়ার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭ কেজি গাঁজাসহ মো. সোহাগ মোল্লা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এছাড়া একই দিন দোহার নুরপুর মাঠ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজাসহ মো. বাচ্চু (৩৭) নামে অপর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।


র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ঢাকার দোহারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

দোহার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল বলেন, গ্রেপ্তারকৃতদের মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি