ঢাকাFriday , 9 June 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ধানমন্ডিতে ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

Link Copied!

বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি ৩২-এ ঢাকা জেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা আওয়ামী লীগ।

#New_Classic_Event_Management

সকাল ১০টায় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন,সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২-এ তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোহারের আলী আহসান শিকদার,সহ-সভাপতি কাজী শ‌ওকত শাহীন।


জেলা আওয়ামী লীগের সদস্যদের মধ্যে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মিজানুর রহমান ভূঁইয়া কিসমত,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান খান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম,নাহিদুল ইসলাম নাদিম সহ জেলা আওয়ামী লীগের সদস্যরা জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা করেন।

এছাড়া ধানমন্ডি ৩২ এ উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য,ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নবাবগঞ্জের আব্দুল বাতেন মিয়া সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি