ঢাকাThursday , 25 May 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাংবাদিক পুত্র রূপের দাফন সম্পন্ন

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় লিকুমিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত কাজী রাইয়ান আহমেদ রূপ (৫) আর নেই। বুধবার (২৪ মে) বিকেল ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যায় শিশু রূপ।

#New_Classic_Event_Management

রূপের বাবা সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ জানান, বুধবার দুপুরে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রূপকে আইসিও’তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যুবরণ করে রূপ।

এদিকে শিশু রূপকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। পরিবারটিকে সান্তনা দিতে এলাকাবাসীসহ দূর-দূরন্ত থেকে নারী-পুরুষরা ভিড় জমাচ্ছেন।


রুপের জানাজা আজ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় দোহার খন্দকা‌র বা‌ড়ি জা‌মে মস‌জিদ সংলগ্ন ঈদগা মা‌ঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দোহার খালপাড় কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।

জানা যায়, ২০১৯ সালে মাত্র ১১ মাস বয়সে লিকুমিয়া ব্লাড ক্যান্সার ধরা পরে রূপের। চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও গতমাসে আবারো গুরুতর অসুস্থ হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় রূপকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে শিশুটির। সবাইকে কাঁদিয়ে বুধবার না ফেরার দেশে চলে যায় রূপ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি