ঢাকাWednesday , 17 May 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জাতীয় শিক্ষা সপ্তাহে সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছে মাকসুমুল মুকিম

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছে সাংবাদিক মাকসুমুল মুকিম।
গত ১৩ ই মে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের তাৎক্ষনিক অভিনয় ক্যাটাগরিতে পদ্মা সরকারি কলেজ থেকে( ঘ) ইউনিট থেকে অংশ গ্রহণ করে উপজেলা পর্যায়ে সেরা হয়।

#New_Classic_Event_Management

মাকসুমুল মুকিম ঢাকা জেলার দোহার থানার লটাখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। হারুন অর রশীদ ও আরজু মান আরা বেগম এর একমাত্র পুত্র তিনি। তিনি দৈনিক আমার সময় পত্রিকায় সাংবাদিকতার করছেন। এছাড়া ও সে একটি বে সরকারি স্কুলে শিক্ষকতা চালিয়ে যাচ্ছে, সে কয়েকটি মঞ্চ নাটকে অভিনয় করে পরবর্তী তে নিজে দুই একটি নাটক লিখে ও পরিচালনা করে। পড়ালেখার পাশাপাশি তার হটাৎ করে আগ্রহ জন্মাতে শুরু করে অভিনয়ের দিকে। একেবারে ছোট থাকতে যখন কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে হেরে যেত, তখন প্রায়ই বেশ অভিমান হতো মুকিম । ঠিক তখনই পাশে পেয়েছে তার বাবা কে । বাবা সব সময়ই তাকে বলতেন, ‘চেষ্টা করতে থাকো, কেবল তো তোমার জীবনের শুরু।’ এভাবে বাবার হাত ধরে তার অনুপ্রেরণায় অল্প অল্প করে এগোতে থাকে সে । তার অভিনয় বেশি চর্চা করা হয় বাসায়। তার ভালো লাগে অভিনয় করতে। কলেজের যেকোনো অনুষ্ঠানে অভিনয়ের জন্য নিয়মিত ডাক পড়তো মুকিমের । নতুন নতুন চরিত্রে নিজেকে নতুন রূপে তুলে ধরতে বেশ মজা পায় সে। ছোট বেলা থেকে ই স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠানে সে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে বিজয়ী হতো। কবিতা আবৃত্তি, বক্তব্য দিতে সে ভালোবাসত।

তার এ শ্রেষ্ঠত্বে পদ্মা সরকারি কলেজ সহ সকলে মহা খুঁশি ও আনন্দিত। মুকিম সকলের নিকট দোয়া ও আর্শিবাদ প্রার্থনা করেছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি