ঢাকাTuesday , 18 April 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজধানীতে এবার মধ্যরাতে আগুন

Link Copied!

বঙ্গবাজার, নিউমার্কেট, উত্তরার পর এবার মধ্যরাতে রাজধানীর ওয়ারীর একটি শোরুমে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট যোগ দিয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের একটি ভবনের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুনের খবর পেয়ে দ্রুত তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে পোস্ট অফিসের গলিতে পুলিশ ফাঁড়ির সামনে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়। এরপর সামনে থাকা বেবিশপ নামের শোরুমে ধোঁয়া দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি