ঢাকাSunday , 9 April 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অসাধু ব্যবসায়ীর খাঁটি সরিষার তৈল তৈরির কৌশল

Link Copied!

“ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় “অসাধু ব্যবসায়ীর খাঁটি সরিষার তৈল তৈরির কৌশল”

#New_Classic_Event_Management

উপাদান- খোলা বাজারের নিন্মমানের পাম ওয়েলের সাথে ক্যামিকেল মিশ্রিত রং মেশালে ভেজাল ও নকল সরিষার তৈল তৈরি হয়ে যায়। এই তৈলের ঘ্রাণ সত্যিকারের সরিষার তেলের মতো এবং দেখাতেও তাই।

আজ ০৯/০৪/২৩ তারিখ নবাবগঞ্জ উপজেলার ছোট বক্সনগর এলাকায় পণ্যে ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় আল-আমিন ওয়েল মিলসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ আঃ হালিম, সহকারী কমিশনার (ভূমি), নবাবগঞ্জ, ঢাকা।


এসময় দেখা যায় যে, নিন্মমানের পামওয়েল, ক্যামিকেল রঙ এবং অল্প পরিমাণে সরিষার তৈল মিশিয়ে খাটি সরিষার তৈল হিসেবে বিক্রি করতেছিলো। অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য, পাম ওয়েলে ক্যামিকেল রঙ মিশিয়ে খাটি সরিষার তৈল হিসেবে নবাবগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করতেছিলো। ঘটনাস্থল থেকে দূষিত পাম ওয়েল, রঙ মিশ্রিত ৪,০০০/- লিটার ভেজাল সরিষার তৈলসহ প্রস্তুতকারক ও বাজারজাতকারী মোঃ আল-আমিন, পিতা- মোঃ রাজ্জাক কে আটক করা হয়েছে। ৪,০০০ লিটার ভেজাল সরিষার তৈল জব্দ করা হয়েছে।

ভেজাল সরিষার তৈল প্রস্তুতকারী মোঃ আল আমিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন নবাবগঞ্জ থানার পুলিশ।
নবাবগঞ্জ উপজেলায় পণ্যে ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি