ঢাকাSaturday , 11 February 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে পদ্মায় গোসল করতে নেমে ২য় শ্রেণির ছাত্রের মৃত্যু

Link Copied!

ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের হাজারবিঘা এলাকায় পদ্মায় গোসলে গিয়ে পানিতে ডুবে মো. রুবেল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহত রুবেল লটাখোলা এলাকার মো. বাবুলের ছেলে এবং স্থানীয় তা’লীমুল কুরআন মাদরাসার ২য় শ্রেণীর ছাত্র। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিলাসপুরে মামার বাড়ি বেড়াতে যায় রুবেল। পরদিন সকাল ১০ টার দিকে পদ্মা নদীতে গোসলে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। এসময় ঘাটের পারে থাকা অনেকে রুবেলের ডুবে যাওয়া দেখে তাকে বাচাতে পানিতে ঝাপ দেয়। প্রায় আধঘন্টা চেষ্টার পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেলের মা কান্নাজরিত কণ্ঠে বলেন,আমার বাজানকে বলছিলাম বাড়িতে আসতে। আমাকে বললো আমি আরেকটু খেলাধুলা করেই আসবো। আমার বাজান কখন যে পদ্মায় গেলো দেখতে পারলাম না। লাশ হয়ে বাড়ি ফিরলো।


হাসপাতাল থেকে রুবেলের লাশ লটাখোলা তার নিজ বাড়িতে নিয়ে আসলে সেখানে তার পরিবারের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। বিকেলে জানাজা শেষে স্থানীয় একটি কবরস্থানে তার লাশ দাফন করা

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি