ঢাকাTuesday , 24 January 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী কে আবার ক্ষমতায় আনতে হবে সালমান এফ রহমান

Link Copied!

ঢাকার দোহার ও নবাবগন্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্ভোধন করেছেন দোহার নবাবগন্জ ঢাকা ১ নং আসনের সাংসদ সালমান এফ রহমান।

#New_Classic_Event_Management

২৩ জানুয়ারি ( সোমবার) সকালে উপজেলার নবাবগন্জের
কলাকোপা ইউনিয়নে অবস্থিত প্রায় দেড়শত বছর পূর্বে তৎকালিন জমিদার ব্রজেন রায় ওরফে সুদর্শন রায় কর্তৃক নির্মিত ব্রজ নিকেতন নামের নান্দনিক বাড়িটি বাংলাদেশ সরকারের অর্পিত সম্পতি হিসেবে তালিকাভুক্ত হওয়ার ব্রজ নিকেতন পরিদর্শন করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি বলেন, একটি অশুভ চক্র সুদীর্ঘ বছর ধরে পেশী শক্তি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শতকোটি টাকা মূল্যের এই বাড়ী ও সম্পত্তি দখল করে রাখে। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, তার সহোদর অবসরপ্রাপ্ত জেলা জজ আবুল হোসেন, আবুল কালাম খন্দকারসহ তার পরিবারের অন্যান্য সদস্যগণ অবৈধভাবে এই ব্রজ নিকেতন’ দখলে রাখে। অবশেষে ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ মমিনুর রহমানের নির্দেশনা মোতাবেক ৩১ ডিসেম্বর “ব্রজ নিকেতন” ভবনটি অবৈধ দখলদার মুক্ত করা হয়েছে। বর্তমানে এটি একটি ঐতিহাসিক স্থাপনা ও সম্পত্তি হিসেবে সরকারের দখলে রয়েছে।


পরে দুপুর ১২ টা ৩০ মিনিটে সালমান এফ রহমান এমপি, নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনের উদ্বোধন করেন।

নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পরে দুপুরে উপজেলার দোহারের জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন ও দোহার নারিশা ইউনিয়ন পরিষদ চত্বওে পুনঃ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেন।

এ সময় দুই উপজেলায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব আবুল মনসুর,প্রত্মতত্ত¡ অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দেসহ প্রত্মতত্ত¡ অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার পৌরসভার মেয়র মো. আলমাস উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল হালিম,দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোস্তাফিজুর রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক নূরুল হক বেপারী, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিকদার,বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় উপ কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম,

দোহার সার্কেল এ এস পি আরিফুল ইসলাম, দোহার থানা ওসি মোস্তফা কামাল ও নবাবগন্জ থানা ওসি সিরাজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি