ঢাকাSunday , 1 January 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে ব‌ই উৎসবে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান

Link Copied!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেওয়া বিনামূল্যে ব‌ই বিতরণ উৎসবে বছরের প্রথম দিন শিক্ষার্থীরা তাদের নতুন ব‌ই বিনামূল্যে স্কুল থেকে নিতে পারবেন। বাংলাদেশের ইতিহাসে এক বিষ্ময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সকল শিক্ষার্থীদের জন্য ব‌ই বিতরণ কার্যক্রম কর্মসূচি নিয়ে সারা বিশ্বে ইতিহাস করেছেন।

#New_Classic_Event_Management

সে ইতিহাস বিশ্বের কোথাও নেই। একমাত্র বাংলাদেশ সেটার জন্য প্রশংসিত হয়েছে বিশ্ব দরবারে। বছরের প্রথম দিন হলেই সারাদেশে ব‌ই উৎসব শুরু হয়। সবাই নতুন ব‌ই পড়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সেই সূত্র ধরেই আজ নবাবগঞ্জে ব‌ই উৎসব শুরু হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মতিউর রহমান শামীম তিনি শোল্লা স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে ২০২৩ এর নতুন ব‌ই তুলে দেন। ব‌ই বিতরণের সময় নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মিজানুর রহমান ভূঁইয়া কিসমত।


স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ,স্কুলের অভিভাবক বৃন্দ সহ স্কুলের শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে নতুন ব‌ই গ্রহণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,ভালো মানুষ হতে হলে নিয়মিত পড়াশোনা করতে হবে। বাংলাদেশ সরকারের রুপকল্প ভিশন-২০৪১ এর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দেশের জন্য কাজ করতে হবে।

সরকারের সাথে থেকে এগিয়ে যেতে হবে বহুদূরে। উন্নত সমৃদ্ধি ও মধ্যম আয়ের দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে হবে তিনি যেনো তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।

আমরা যেনো তার অংশীদার হতে পারি। আজকের নতুন ব‌ই তোমরা বিনামূল্যে পাচ্ছ। আমরা কিন্তু এই ব‌ই বছরের শুরুতে পাইনি। পেলেও টাকার বিনিময়ে কিনতে হয়েছে ব‌ই।

তাই তোমরা এই নতুন ব‌ই স্বযন্তে রাখবে,সারা বছর পড়বে।
ভালো ফলাফল করে এগিয়ে যাবে তোমাদের গন্তব্য স্থলে এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ,জয় বাংলা, বাংলাদেশ চিরজীবি হোক।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি