ঢাকাWednesday , 14 December 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে জব্দকৃত চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

Link Copied!

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে অবৈধ জাল তৈরির একটি কারখানা ও বেশ কয়েকটি বাড়িতে একযোগে অভিযান চালানো হয়েছে। উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ডের পাগলা স্টেশনের উদ্যোগে গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান।
অভিযানে আনুমানিক ১৭ ট্রাক চায়না জাল জব্দ করা হয়।

#New_Classic_Event_Management

গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুতুব পুর গ্রামে ১টি কারখানা ও আশেপাশে বাড়িতে এ অভিযান চালায় বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের পঞ্চাশ জন সদস্য অংশগ্রহণ করেন।

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন দায়িত্ব থাকা শামস আলম জানান, বিলাশপুর ইউনিয়নের কুতুব পুর গ্রামে ১টি কারখানায় ও আশেপাশে বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ১৭ ট্রাকে ১০২০ পিছ চায়না জাল জব্দ করা হয়।


দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত এ ধরণের জাল দিয়ে মাছ ধরার ফলে আমাদের মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। কারেন্ট জালের বিরুদ্ধে ব্যাপক অভিযানের ফলে কারেন্ট জাল এখন কমে গেছে। কিন্ত ‘চায়না ধোয়াইর’একটি নতুন প্রযুক্তি। এটা ব্যবহারের ফলে মাছের পোনা থেকে শুরু করে ডিমও ধ্বংস হচ্ছে। এ ধরণের জাল ব্যবহার নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে।
পরে আজ বুধবার দুপুরে উপজেলার মৈনটঘাট এলাকায় জনসাধারণের উপস্থিতিতে জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি