ঢাকাTuesday , 13 December 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ওভারটেক করতে মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর মৃত্যু

অনলাইন ডেস্ক
December 13, 2022 8:31 pm
Link Copied!

টাঙ্গাইলের ঘাটাইলে সামনে দুটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহতরা হলো- ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান (১৭) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন বন্ধু মোটরসাইকেলে যাচ্ছিল। এ সময় সামনে একটি লরি ও একটি গরুবোঝাই ট্রাক ছিল। মোটরসাইকেলচালক সামনের দুটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে তিনজনকেই ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আহত সিয়ামকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


সাকিবের মামা ইয়ামিন হোসেন জানান, সাকিব, সুমন ও সিয়াম তারা তিন বন্ধু। তিনজনই ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল। মোটরসাইকেল বাড়িতে রেখে ঢাকায় চাকরি করেন সাকিবের বোনজামাই। সেই মোটরসাইকেল নিয়ে বিকালে ঘুরতে যায় তিন বন্ধু। সেখানেই এই দুর্ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি