ঢাকাFriday , 30 April 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পথচারীদের মাঝে ইফতার বিতরণ

DN BANGLA
April 30, 2021 8:00 pm
Link Copied!

ঢাকার নবাবগঞ্জে সাধারণ পথচারী ও অটোচালক রিক্সা চালক ও সিএনজি চালক, ট্রাকচালক রোজাদার ব্যক্তি দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

#New_Classic_Event_Management

শুক্রবার বিকেলে ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের রক্তের চাহিদা মেটাতে ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব ২০১৮ সাল থেকে যাত্রা শুরু করে। সংগঠনটি শুরু থেকে এই পর্যন্ত অন্তত সাড়ে ৩শ ব্যাগ রক্ত বিনামূল্যে বিতরণ করে। বর্তমানে সংগঠনটির নিবন্ধিত ২৫০ জন এবং অনলাইন প্লাটফর্মে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে ৫ হাজার এর সদস্যের এক বিশাল পরিবার ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব।


সংগঠনটি অর্থ সম্পাদক মোঃ ইমন বলেন, আমরা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন সামাজিক যে কোনো কর্মকাণ্ডে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকি। এরই অংশ হিসেবে আজ আমরা নবাবগঞ্জে পথচারী ও রাস্তায় জরুরী প্রয়োজনে যারা বাইরে অবস্থান করছে তাদের ইফতার বিতরণ করেছি।

সংগঠনটির সভাপতি সাজিদ হোসেন বলেন, বর্তমান পৃথিবীতে রক্ত স্বল্পতা জনিত সমস্যায় লক্ষ লক্ষ মানুষ ভুগছে। তাই মানুষকে রক্ত দানে উদ্বুদ্ধ করতে এই সংগঠনের যাত্রা শুরু। পাশাপাশি ডোনার সংগ্রহ করে রক্ত গ্রহীতা পর্যন্ত পৌঁছতে যা করণীয় সব করা হয় এ সংগঠনের মাধ্যমে। পাশাপাশি সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা নিয়মিত অংশগ্রহণ করে থাকে। এরই অংশ হিসেবে আজকে আমাদের এই ইফতার বিতরণ কর্মসূচি। আমাদের এই কর্মসূচি পুরো রমজান মাস অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি সাজিদ হোসেন, সাধারণ সম্পাদক পনির মাহমুদ, অর্থ সম্পাদক মো: ইমন, দোহার নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি শোভন শিকদার সহ সংগঠনটি অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি