ঢাকাTuesday , 15 November 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাবা হারালেন মহেশ বাবু

বিনোদন ডেস্ক
November 15, 2022 8:26 pm
Link Copied!

গত ২৮ সেপ্টেম্বর মা হারিয়েছেন তেলুগু সুপারস্টার মহেশ বাবু। মা মারা যাওয়ার কয়েক মাস আগে ভাই রমেশকে হারিয়েছেন মহেশ। এবার চলে গেলো বাবাও।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোরবেলা মহেশ বাবুর বাবা দক্ষিণী সিনেমার কিংবদন্তি তারকা ঘাট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গত কয়েকদিন ধরেই শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন মহেশ বাবুর বাবা। সোমবার (১৪ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।


প্রসঙ্গত, পাঁচ দশক আগে সিনেমায় কেরিয়ার শুরু করেছিলেন ঘাট্টামানেনি শিবা রামা কৃষ্ণা মূর্তি। তিনি শিবা নামেই বেশি পরিচিত। ৩৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাও করেছেন। ২০০৯ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’-এ ভূষিত হন শিবা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি