ঢাকাMonday , 14 November 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ১২ জন আহত শিয়ালের কামড়ে, আতঙ্ক এলাকায়

Link Copied!

ঢাকার দোহার উপজেলার নিকড়া, কাটাখালী, ইউসুফপুর ও খাড়াকান্দা এলাকায় শেয়ালের কামড়ে রোববার ও সোমবার দুইদিনে ১২ জন আহত হয়েছেন।

#New_Classic_Event_Management

স্থানীয়রা বলছে, শেয়ালটি পাগল হওয়ায় এমন ঘটনা ঘটেছে। ৪টি গ্রামের মানুষ শেয়ালের আতঙ্কে রয়েছে।

আহতরা হলেন, নিকড়া এলাকার খোরশেদ খানের ছেলে আব্দুল সালাম(৫০), লিটনের স্ত্রী সুমি ( ৩৪), মমিন খানের স্ত্রী ফিরোজা ( ৫০), লিটনের ছেলে সাঈম বেপারী(১৭), চান খানের ছেলে জালাল খান (৬০), কাটাখালী এলাকার রিপনের স্ত্রী লাইলী (৩৫), সেন্টুর ছেলে ফাহিম (৭), মজর আলীর ছেলে মো. ফরহাদ ( ৪৫), সালাম বেপারীর ছেলে কাউম (৬০), শহিদের ছেলে সজিব হোসেন (২৭), খাড়াকান্দা আব্দুস সামাদের ছেলে জাকির হোসেন (৩৮) ও ইউসুফপুর এলাকার মৃত শেখ হাকিমের ছেলে শেখ নবিন হোসেনসহ এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের সংখ্যা এ পর্যন্ত ১২ জন।


আহতরা সবাই দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে দোহার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো.শামীম হোসেন জানান, শেয়ালের কামড় মারাত্মক। যাকে কামড়াবে অবশ্যই সেই ব্যক্তির আক্রান্ত স্থানে অন্তত ১৫ মিনিট কাপড় কাচা সাবান দিয়ে ধুতে হবে এবং ৫টি ভ্যাকসিন পর্যায়ক্রমে নিয়মতান্ত্রিকভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে। তাহলে তিনি সুরক্ষা পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি