ঢাকাSunday , 13 November 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ডেস্ক রিপোর্ট
November 13, 2022 9:09 am
Link Copied!

গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লেগে পুরে গেছে বিপুল পরিমাণ মালামাল। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

#New_Classic_Event_Management

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কোনাবাড়ির নতুন বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, কোনাবাড়ি এলাকায় স্থানীয় সেলিম শেখের মালিকানাধীন ঝুটের গুদা‌মে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।


খবর পে‌য়ে গাজীপুর, কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কা‌জে যোগ দেয়।

আগু‌নে পু‌ড়ছে ঝুট মালামাল, ঢেউটিনসহ গুদা‌মের বিপুল প‌রিমাণ মালামাল। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।

বি.দ্র: এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণ আসেনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি