ঢাকাTuesday , 8 November 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ৫ দোকানিকে জরিমানা

Link Copied!

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় দায়ে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে ৫ দোকানিকে ৫ হাজার ৫শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

#New_Classic_Event_Management

গত সোমবার (৭নভেম্বর) রাত সাড়ে ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এস মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ো কয়েকজন দোকান মালিকরা গণ দোকান বন্ধ করে চলে যায় । পাঁচটি দোকানকে শ্রমআইন ২০০৬ এর ১১৪ ধারা ও ৩০৭ ধারায় ৫টি মামলায় মোট ৫ হাজার ৫শত টাকা জরিমানা করার পর তাদের কে সতর্ক করে দেয়া হয়। অভিযানের খবর আশপাশে ছড়িয়ে পড়লে দোকানীরা দোকান বন্ধ করে চলে যায়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএস মুস্তাফিজুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা মোবাইল কোট পরিচালনা করেছি। রাত আটটার পর সকল দোকানপাট বন্ধ থাকবে তবে ঔষধের দোকান শুধু খোলা রাখা যাবে।

তিনি আরো জানান, অভিযানের সময় আমরা আল্লাহ দান বেকারিতে ঠুকেছিলাম সে সময় দেখি তাদের পন্য সামগ্রিতে মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই । সে জন্য তাদেরকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি