ঢাকাMonday , 7 November 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে প্রতিবন্ধী ধর্ষণ: গ্রেফতার-১

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় এক প্রতিবন্ধী(১৪)কে ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় প্রতিবন্ধী মেয়েটির মা বাদী হয়ে দোহার থানায় একটি মামলা করে। এ ঘটনার সাথে জড়িত মো. করিম(৫৭)কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মো. করিম মুকসুদপুর এলাকার তাজু মুন্সীর ছেলে।

#New_Classic_Event_Management

মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, প্রতিবন্ধী মেয়েটির মা গ্রামে ঘুরে ঘুরে কাপড় বিক্রি করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার উপজেলার মুকসুদপুরের বাড়ি থেকে কাপড় বিক্রি করতে বাহিরে বেরিয়ে যায়। সেই সময় তার প্রতিবন্ধী মেয়েটি একা বাড়িতে ছিল। সুযোগ বুঝে একই এলাকার মো. করিম ঘরে ঢুকে তার প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটির মা বাড়িতে আসলে ঘটনার বিস্তারিত তার মাকে জানায়। মেয়েটির মা স্থানীয়দের সহায়তায় দোহার থানায় একটি মামলা করে। পরে ওই দিন রাতেই দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালের নির্দেশে ও ফুলতলা ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলমের সহায়তায় এসআই দেলোয়ার হোসেন আসামী মো. করিমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি