ঢাকাWednesday , 28 April 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে মোবাইল কোট পরিচালনাঃ জরিমানা ১১

DN BANGLA
April 28, 2021 9:34 pm
Link Copied!

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ১১ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল ৫ টার পর সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যক্রমকে বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলার জয়পাড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং নিদিষ্ট সময়ের পর দোকানপাট ও শপিংমল খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকলকে সর্তক করেন। এ সময়ে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত সংক্রামণ রোগ ২০১৮-এর ২৪ ধারায় ১১ টি মামলায় ১১ জনকে অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকার ঘোষিত কঠোর লক ডাউন পরিস্থিতি বাস্তবায়ন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি