ঢাকাFriday , 28 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

স্মৃতিশক্তি তীক্ষ্ণ রাখতে চিংড়ির দোপেঁয়াজা

Link Copied!

চিংড়ি মাছ খেতে পছন্দ করেন অনেকে। এটি খেতে সুস্বাদু। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে প্রন দোপেঁয়াজা রান্না করবেন।

#New_Classic_Event_Management

দোপেঁয়াজা মানেই সেখানে পেঁয়াজ থাকবে। অনেকেই আছে চট করে সবকিছু ভুলে যায়। হয়তো কাজ করতে করতে ভুলে গেল একটু পরে তাকে কী করতে হবে। মানে মেমোরি লসের যে ব্যাপারটা; প্রনের মধ্যে এমন কিছু পুষ্টি উপাদান থাকে, যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। অনেকের ৩০-৪০ বছরের পর মেমোরির ধারণক্ষমতা কমে যায়। সেটা যাতে না হয়, সে জন্য মাঝেমধ্যে চিংড়ি খেতে পারেন। বড় চিংড়ি হলে মাথার অংশ অবশ্যই ফেলে দেবেন। চিংড়ি মাছ ১০ মিনিটের বেশি রান্না করতে হয় না। করলে শক্ত বা রাবারি হয়ে যায়।

এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান টেল প্লাস্টিকস রান্নাঘর-এর একটি পর্বে প্রন দোপেঁয়াজার রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা। খাবারের পুষ্টিগুণ বর্ণনা করেছেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে প্রন দোপেঁয়াজা রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—


উপকরণ:

১. ৫০০ গ্রাম চিংড়ি মাছ
২. পরিমাণমতো তেল
৩. চার টেবিল চামচ পেঁয়াজ কুচি
৪. পরিমাণমতো পানি
৫. তিন টেবিল চামচ রসুন কিমা
৬. এক টেবিল চামচ পেঁয়াজ বাটা
৭. স্বাদমতো লবণ
৮. আধা চা চামচ জিরার গুঁড়ো
৯. এক চা চামচ হলুদ গুঁড়ো
১০. এক টেবিল চামচ মরিচ গুঁড়ো
১১. আধা চা চামচ ধনিয়া গুঁড়ো
১২. দুই টেবিল চামচ কাঁচামরিচ ফালি
১৩. তিন টেবিল চামচ ধনেপাতা কুচি

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজ কুচি ও রসুন কিমা দিয়ে হালকা করে ভাজতে থাকুন। বাটিতে পানি, পেঁয়াজ বাটা, লবণ, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিংড়ি মাছ, মরিচ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। এবার গোলানো মসলা ফ্রাইপ্যানে ঢেলে পানি দিয়ে কষান।

সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের প্রন দোপেঁয়াজা। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি