ঢাকাWednesday , 28 April 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকার বান্দুরা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্থঃ ৮ টি বাস ও ১৫ দোকান

DN BANGLA
April 28, 2021 8:48 pm
Link Copied!

মাকসুমুল মুকিম দোহার -নবাবগঞ্জ (ঢাকা) ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাসস্ট্যান্ডে থাকা কয়েকটি বাস ও দোকানে আগুন লাগে। বুধবার (২৮ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) হুমায়ন কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাহউদ্দিন মনজু, ফায়ার সার্ভিস ঢাকা জোন-৫ এর উপপরিচালক হাফিজুর রহমান, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের কয়েকটি বাস রাখা ছিল। অগ্নিকাণ্ডে উপজেলার বান্দুরা বাস স্ট্যান্ডে সারিবদ্ধ করে রাখা এন মল্লিক পরিবহনের আনুমানিক ৮/৯টি বাস ও ১৫টি দোকান পুড়ে গেছে।


বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছে । তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি