ঢাকাThursday , 13 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহার সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Link Copied!

ঢাকার দোহারে সড়ক দুর্ঘটনায় এ্যাপোলো মোড়ল (৩৮) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এ্যাপোলো মোড়ল উপজেলার নারিশা ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া গ্রামের ওয়াসেক মোড়লের ছেলে।

#New_Classic_Event_Management

নিহতের পরিবার সূত্রে জানা যায়, জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য দক্ষিণ শিমুলিয়া থেকে সকালে উপজেলা সদরে আসে নিহত এ্যাপোলো মোড়ল ও তার আত্মীয় সবুজ তালুকদার। কাজ শেষে বাড়ি ফেরার পথে বটিয়া এলাকায় বিপরীতদিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে সংঘর্ষ হয় তার মোটর সাইকেলটির।

পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এ্যাপোলোকে মৃত ঘোষণা করেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।


পরে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানার এসআই আল নূর তারেক। তিনি জানান, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি