ঢাকাThursday , 13 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে পানির ড্রামে পড়ে শিশুর মৃত্যু হয়েছে

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় পানির ড্রামে পড়ে ইব্রাহিম(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম উপজেলার আন্তা গ্রামের মো. শাহজাহানের ছেলে।

#New_Classic_Event_Management

নিহত ইব্রাহিমের পিতা মো. শাহজাহান জানান, বুধবার সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো। সেসময় আমার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিল। ছেলে ইব্রাহিম ড্রামের পানি নিয়ে খেলা করছিল। খেলার সময় একপর্যায়ে ড্রামের ভেতর পড়ে যায়। কিছুক্ষণ পর ইব্রাহিমকে ড্রামের ভেতর ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মা চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে ইব্রাহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিলা তাবাসসুম শীথিল জানান, হাসপাতালে আনার প্রায় আধ ঘন্টা আগেই শিশুটি মারা গেছে। শিশুটিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি