ঢাকাWednesday , 12 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ডিসি-এসপিদের হৈচৈ: সামান্য ভুল বোঝাবুঝি বললেন সিইসি

Link Copied!

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) হৈচৈ করার বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘এ নিয়ে খামোখা এতো কথা বলার প্রয়োজন নেই।’

#New_Classic_Event_Management

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত শনিবার ইসি আয়োজিত এক কর্মশালায় ডিসি-এসপিদের হৈচৈ করার বিষয়টি সামনে তুলে ধরতেই সিইসি বলেন, ‘না, এটা নিয়ে একটুও বলব না। এগুলো নিয়ে খামোখা এতো বলার কোনো প্রয়োজন নেই। আগামীর দিকে তাকান। ওখানে কিছু হয় নাই। হয়তো সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এটা নিয়ে এতো চিন্তা-ভাবনার কোনো কারণ নেই। এটা নিয়ে আবার কথা বলতে চাচ্ছি না। এটা নিয়ে আপনারাও আর মাথা ঘামাবেন না। আমরাও মাথা ঘামাব না।’


গত ৮ অক্টোবর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভায় ডিসি-এসপিরা জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর প্রসঙ্গ তুললে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান উষ্মা প্রকাশ করেন। একই সঙ্গে গাইবান্ধা-৫ উপনির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনে তিনি আচরণবিধি প্রতিপালনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার বিষয়টি তুলে ধরেন। প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের অনেকে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হৈচৈ করতে থাকেন। এক পর্যায়ে এই কমিশনার মো. আনিছুর রহমান ডায়াস ছেড়ে নিজ আসনে ফিরে যান।

বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ইতিমধ্যে এ নিয়ে বলেছেন, ডিসি-এসপিদের হৈচৈ করার কারণে তিনি কিছুটা বিব্রত, কিন্তু বিচলিত নন।

এ নিয়ে আরেক নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। প্রজাতন্ত্রের দায়িত্বে আছি। সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই। এ নিয়ে কোনো ভুল বোঝাবুঝিরও সুযোগ নেই।’

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি