ঢাকাTuesday , 11 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ছাত্রলীগ কর্মীর হাতে সাংবাদিক লাঞ্ছিত

Link Copied!

ঢাকার দোহারে জয়পাড়া কলেজ ছাত্রলীগ কর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে।

#New_Classic_Event_Management

১১ অক্টোবর ( মঙ্গলবার) দুপুর ১২টায় উপজেলার জয়পাড়া কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক দৈনিক আজ‌কের প‌ত্রিকার দোহার প্রতিনিধি ও নিউজ ৩৯ এর স্টাফ রিপোর্টার শরীফ হাসান।


শরীফ হাসান বলেন, জয়পাড়া কলেজে ছাত্রলীগের কয়েকজন ছেলেরা একটি ছেলে কে মারধর করতেছিল। আমি তখন সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাই ও ঐ ঘটনা আমার মুঠোফোনে ধারণা করার চেষ্টা করি। তখন জয়পাড়া কলেজ ছাত্রলীগের এক কর্মী এসে পা দিয়ে আমার বুকের মধ্যে লাথি মারিলে প্রচুর ব্যথা পাই, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত আমার মুঠোফোন সহ নগদ অর্থ (OPPO A53) ছিনিয়ে নেয়ে যায় আমার শার্ট ও পেন্ট ছিড়িয়া ফেলে এবং শান্তের নির্দেশে অর্পণ পাল, অনিক ফারহান, জিসান আহমেদ ও ঈশান আহমেদ সহ নাম অজানা আরো অনেকজন মিলে আমাকে মারধর করে। আমি তাদেরকে বারবার সাংবাদিকতার পরিচয় দেয়ার পর আব্দুর রহমান শান্ত বলেন ও সাংবাদিক ওরে আরও বেশি করে পেটা। অকথ্য ভাষায় গাল মন্দ করে। খবর পেয়ে আমার সহকর্মীরা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার বিষয়ে দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতির আমিনুল ইসলাম বলেন, ‘আজকের যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। ঘটনার সঙ্গে যদি ছাত্রলীগের কোনো কর্মী জড়িত থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের সঙ্গে ছাত্রলীগের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কোনো একজনের অপরাধের দায় সংগঠন গ্রহণ করবে না।’

এ বিষয়ে দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি বলেন, এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে সুষ্ঠু বিচার না হলে মানববন্ধন করবে দোহার প্রেসক্লাব।

দোহারে ছাত্রলীগ কর্মীর হাতে সাংবাদিক লাঞ্ছিত

এ বিষয়ে দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম বলেন, আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।যারাই এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সাথে সাথে হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি