আগলায় অটো সহ নিখোঁজ হওয়ার ৪৫ ঘন্টা পর অটোচালক সোহেল কে পাওয়া গেছে।
গত রবিবার ০৯/১০/২০২২ বিকেল ৩টার পর থেকেই অটোচালক সোহেল কে পাওয়া যাচ্ছিল না। এরপর ঐদিন ও রাতে ২টা পর্যন্ত বাড়ীর লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করার পর তার
মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তার পরিবার চিন্তিত হয়ে পরের দিন সকাল ১১টার পরে নবাবগঞ্জ থানায় একটি জিডি সাধারণ ডায়েরী করেন।
নবাবগঞ্জ থানা পুলিশ বিষয়টি অতি গুরুত্বের সাথে তার মোবাইল লোকেশন সহ তথ্য প্রযুক্তির সাহায্যে নিয়ে তার খোঁজ বের করতে অনেক তৎপর চালান।
দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি আরিফুল ইসলাম,নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ পিপিএম আইজিপি ব্যাচপ্রাপ্ত।
গালিমপুর তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর সুজন সহ নবাবগঞ্জ থানা পুলিশের টিম গত ২দিন কঠোর তৎপরতা চালান। একপর্যায়ে আজ সকাল আনুমানিক পৌনে ১০টায় তান সন্ধান মিলে। তাকে মুন্সীগঞ্জের হাঁসাড়ায় পাওয়া যায়।
তার শরীরে জখম ও অস্বাভাবিক থাকায় তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে এখনো অস্বাভাবিক অচেতন অবস্থায় আছেন। তবে কিছু কথা বলতে পেরেছেন। কথা গুলো স্বাভাবিক নয়।
কিছু উল্টাপাল্টা বলছেন। এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান,সে এখন স্বাভাবিক নেই। তার প্রপার ট্রিটমেন্ট করার জন্য তাকে ভর্তি করা হয়েছে। তবে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
দুটো পায়ের নখে ক্ষত,একটি পা সোজা করতে পারেন না। হয়ত তাকে অনেক আঘাত করা হয়েছে।
তার নাম মোঃ সোহেল (২২) বাবা আবুল কাসেম,আগলা টিকরপুর,নতুন বাজার,নবাবগঞ্জ,ঢাকা।