ঢাকাFriday , 7 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাস্তা দিয়ে বিড়াল ছানা দৌড়, প্রাইভেটকার উল্টে যাত্রীসহ আহত ৫

Link Copied!

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মরিচা ব্রিজের সামনে একটা প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাইড পোস্টে লেগে উল্টে যায়। এ ঘটনায় চালক সহ ৫ জন আহত হয়েছে।

#New_Classic_Event_Management

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার ধানমন্ডি এলাকা থেকে নবাবগঞ্জে আসার পথে ঢাকা দোহার-নবাবগঞ্জ সড়কের মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার মরিচা ব্রিজের পশ্চিম পাশে হুমায়ন রিসোর্ট পয়েন্টের সামনে শুক্রবার একটি প্রাইভেকটকার চার যাত্রীসহ নিয়ন্ত্রন হারিয়ে ৫ জন আহত হয়েছে। পরে গুরুতর আহত চারযাত্রীকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়।

শেখরনগর ফাঁড়ির এসআই ফাইজুর রহমান জানান, গাড়িটি অনেক স্পিডে চালানোর কারনে এ দুর্ঘটনা ঘটেছে। চালক ও যাত্রীরা আহত হলেও তেমন কোন বড় দুর্ঘটনা ঘটেনি। তবে আমরা গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা দেখবো। ঠিকঠাক থাকলে পরে গাড়ির প্রকৃত মালিকের সাথে কথা বলে তাদের গাড়িটি বুঝিয়ে দিব।


রাস্তা দিয়ে বিড়াল ছানা দৌড়, প্রাইভেটকার উল্টে যাত্রীসহ আহত ৫

এ বিষয়ে গাড়ির চালক আশ্রাফুল জানায়, একটি বিড়ালের বাচ্চা রাস্তা দিয়ে দৌড় দেওয়ায় তাকে বাঁচাতে গিয়ে আমি গাড়িটি নিয়ন্ত্রনে রাখতে পারিনি।

আহত চার যাত্রী ঢাকা ধানমন্ডি থেকে নবাবগঞ্জের একটি প্রজেক্টেরর কাজ দেখতে যাচ্ছিল। আহত গাড়ির চালক মোঃ আশ্রাফুলের গ্রামের বাড়ি ঢাকার দোহারের সোনারবাংলা প্রামে। সে দীর্ঘবছর ধরে ঢাকায় গাড়ি চালিয়ে জীবন যাপন করছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি