ঢাকাThursday , 6 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাহমুদপুর ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন মেম্বার প্রার্থী সাংবাদিক আল-আমীন

Link Copied!

আসন্ন দোহার উপজেলা মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধবার (৬ অক্টোবর) দুপুরে উৎসব মূখর পরিবেশে ০৮ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী মোঃ আল-আমীন হোসাইন তার এলাকার সমর্থনের লোকজন ও শুভাকাঙ্খি উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের নিয়ে উপজেলা নির্বাচন কমিশনার মোঃ রেজাউল ইসলাম এর কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন।

#New_Classic_Event_Management

মনোনয়নপত্র জমা দিয়ে মেম্বার প্রার্থী মোঃ আল-আমীন হোসাইন বলেন, আল্লাহর রহমতে আজ আমি আমার এলাকার সমর্থনের লোকজন ও শুভাকাঙ্খি উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনে জয়লাভ করি তাহলে আমি আমার এলাকার উন্নয়নে সর্বদা নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করবো। আলাহ যদি আমাকে বিজয়ী করেন তাহলে আমি আমার ৮নং ওয়ার্ডকে দোহারের মধ্যে শ্রেষ্ঠ ওয়ার্ডে পরিণত করবো ইনশাআল্লাহ।

আল-আমীন বলেন, আমি এবার একজন নতুন মেম্বার প্রার্থী হিসেবে দাড়িঁয়েছি। তাই আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আমার এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমার এলাকার ভোটারদের কাছে একটাই দাবী নতুন হিসেবে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন।


নির্বাচন সূত্রে জানাযায়, এবারের এই নির্বাচন ইভিএম মেশিনে ভোট প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুসারে ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১০ অক্টোবর যাচাই-বাছাই ও প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর এবং ভোট গ্রহণ হবে আগামী ২ নভেম্বর।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি