ঢাকাSaturday , 2 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি নূরুল ইসলাম- সম্পাদক এমারত

Link Copied!

ঢাকার দোহার সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২ মে) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

#New_Classic_Event_Management

ভোটগ্রহণ শেষে সকল প্রার্থীর উপস্থিতিতে গণনা কার্যক্রম সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হন।

সভাপতি পদে মো. নুরুল ইসলাম খান ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাদল হোসেন পান ২৮ ভোট।


সাধারণ সম্পাদক পদে মো. এমারত হোসেন ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আবুল বাশার পান ৩৭ ভোট।

অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মো. জানে আলম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মাহবুবুর রহমান শিকদার এবং কোষাধ্যক্ষ পদে মো. নুরুল ইসলাম হুমায়ুন নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা ও দায়িত্ব পালন করেন মো. ইব্রাহীম। পুরো নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি