ঢাকাMonday , 18 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জনসেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে রবিন চৌধুরী

Link Copied!

মাদারগঞ্জের তরুণ সমাজসেবক, সংগঠক ও রাজনৈতিক কর্মী রবিন চৌধুরী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

#New_Classic_Event_Management

দীর্ঘদিন ধরে তিনি সামাজিক, মানবিক ও জনসচেতনতামূলক নানা কার্যক্রমে সক্রিয় রয়েছেন। স্থানীয়দের মতে, সাধারণ মানুষের অধিকার আদায়, প্রবাসীদের সহায়তা, শিক্ষা উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

জানা গেছে, রবিন চৌধুরী মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদে দায়িত্ব পালন করে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান ও কল্যাণমূলক কাজে যুক্ত আছেন। এছাড়া তিনি ইসমা নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার কাজ করছেন।


পাশাপাশি মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার সমিতির সদস্য সচিব হিসেবে তরুণ ও পেশাজীবীদের নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক সহায়তামূলক কাজেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

রাজনৈতিকভাবে তিনি গণঅধিকার পরিষদের মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কার্যক্রমের পাশাপাশি তরুণদের সচেতনতা বৃদ্ধি, দুর্নীতিবিরোধী আন্দোলন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে মাঠপর্যায়ে কাজ করছেন।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রবিন চৌধুরী বলেন,
“জনগণের সেবা করাই একজন নেতার মূল দায়িত্ব। মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করা এবং ন্যায়ের পক্ষে কথা বলাই আমার লক্ষ্য।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রার্থী হিসেবে রবিন চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণ এলাকায় নতুন আলোচনা তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি