ঢাকাSunday , 2 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অনলাইনের আওতায় আসছে সরকারি অফিসের টিএ-ডিএ বিল

Link Copied!

সব সরকারি অফিসে অনলাইনে টিএ-ডিএ বিল দাখিলের নিয়ম চালু হতে হচ্ছে। শুরুতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং নারায়ণগঞ্জ জেলার সরকারি দফতরগুলো পরীক্ষামূলকভাবে এ পদ্ধতির আওতায় আসছে। পরীক্ষামূলক কার্যক্রম শেষে সব সরকারি অফিসে এটি চালু হবে।

#New_Classic_Event_Management

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

এতে জানানো হয়, চলতি বছরের অক্টোবরে আইএমইডি, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং নারায়ণগঞ্জের সরকারি দফতরগুলোতে অনলাইন বিল দাখিলের পাইলটিং করা হবে। সংশ্লিষ্ট বিভাগ বা দফতরের কর্মচারীদেরকে আইবাস++ এর মাধ্যমে অনলাইনে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং বদলি জনিত ভ্রমণ ভাতা দাখিল করতে হবে।


পাইলটিংয়ের আওতা বহির্ভূত অফিসের কর্মচারীরা আগের মতো ম্যানুয়েল পদ্ধতিতে বিল জমা দিতে পারবেন। পাইলটিং শেষে সব সরকারি অফিস অনলাইনে টিএ (ভ্রমণ ভাতা) ও ডিএ (দৈনিক ভাতা) বিল দাখিলের আওতাভুক্ত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ভ্রমণের দূরত্ব অর্থ বিভাগের ওয়েবসাইটে দেওয়া দূরত্ব-চার্ট অনুসরণ করে নির্ধারণ করতে হবে। বিমান ভ্রমণের ক্ষেত্রে প্রমাণ হিসেবে অবশ্যই বোর্ডিং পাস আপলোড বা দাখিল করতে হবে।

এ ছাড়া পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত অনলাইনে বিল দাখিলের পাশাপাশি বিলের একটি প্রিন্ট কপি স্বাক্ষর ও সিলসহ সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে পাঠাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি