ঢাকাWednesday , 28 September 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কক্সবাজারে ঘুরছিল জিপিআরএস লাগানো পাখি

অনলাইন ডেস্ক
September 28, 2022 6:17 am
Link Copied!

কক্সবাজার জেলার মহেশখালীতে গায়ে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস (জিপিআরএস) ডিভাইস লাগানো পাখি উদ্ধার করেছে স্থানীয়রা। জানা গেছে ওই পাখির নাম ঠোঁটক। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন থেকে পাখিটি উদ্ধার করা হয়।
ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

#New_Classic_Event_Management

কামরুল হাসান জানান, বিকেলে পাখিটি ক্লান্ত হয়ে নিচে নেমে এসে বসে পড়লে স্থানীয় নোমান নামের এক যুবক পাখিটি দেখতে পায়। পরে পাখির শরীরে সংযুক্ত ডিভাইস দেখে সেটি ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। সেটা আমি বন বিভাগে জানায়।

ধারণা করা হচ্ছে, পাখির শরীরে যে ডিভাইসটা আছে, সেটি একটি জিপিআরএস। পাখিটি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


মহেশখালী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিস জানান, ডিভাইস সংযুক্ত পাখি উদ্ধার করা হয়েছে। পাখিটা দেখতে অতিথি পাখির মতো। তবে স্থানীয় ভাষায় ঠোঁটক পাখি বলে।

তবে চট্টগ্রাম উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমানের বরাত দিয়ে মাতারবাড়ি বন-বিট কর্মকর্তা নুরে আলম মিয়া ডিভাইসযুক্ত পাখিটি বন-বিভাগের বলে নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি