ঢাকাFriday , 23 September 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫০: স্বাস্থ্য অধিদফতর

ডেস্ক রিপোর্ট
September 23, 2022 7:59 pm
Link Copied!

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আরো দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মশাবাহিত রোগে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।

#New_Classic_Event_Management

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ১২৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৯২ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৩৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১ হাজার ১৭৪ জন ঢাকার মধ্যে এবং ৩৪০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ হাজার জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


এর মধ্যে ঢাকায় ১০ হাজার ১০৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী। অন্যদিকে, চিকিৎসা শেষে ১১ হাজার ৪৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৮ হাজার ৯১২ জন ঢাকার এবং বাকি ২ হাজার ৫২৪ জন ঢাকার বাইরের বাসিন্দা। সূত্র : ইউএনবি

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি