ঢাকাThursday , 15 September 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাত ১০টার মধ্যে ঘুমাতে ব্যাংক কর্মকর্তাকে চিঠি

ডেস্ক রিপোর্ট
September 15, 2022 12:04 am
Link Copied!

সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে গোপালগঞ্জের কাশিয়ানীতে রূপালী ব্যাংকের এক কর্মকর্তাকে রাত ১০ টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

#New_Classic_Event_Management

কাশিয়ানী উপজেলার জয়নগর রূপালী ব্যাংক শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে মঙ্গলবার এ নির্দেশনার চিঠি দেন একই ব্যাংকের ম্যানেজার মো. মফিজুর রহমান।

চিঠির একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।


চিঠিতে বলা হয়েছে- ‘উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নম্বর ডিওএস ৩১ অনুসারে জনাব মো. শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হল।’

ব্যাংকের ম্যানেজার মো. মফিজুর রহমান তার স্বাক্ষর জাল করা হয়েছে দাবি করে বলেন, ‘ব্যাংকের অপর এক সিনিয়র অফিসার স্বপন সিকদার ফান করে শহিদুল ইসলামকে এই চিঠি পাঠিয়েছেন। তারা দু’জন ব্যাচমেট। এ ফান করা চিঠিই ভাইরাল হয়েছে। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না।’

ম্যানেজার আরও বলেন, ‘সিনিয়র অফিসার শহিদুল ও স্বপনকে শোকজ করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে তাদের এর জবাব দেয়ার জন্য বলা হয়েছে।’

এবিষয়টি জানতে চাইলে রূপালী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আসলে মজা করতে গিয়ে ধরা খেয়ে গেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিল ব্যবহার করে এমন মজা কেউ করতে পারে কী না জানতে চাইলে তিনি বলেন, না, এই ধরণের কর্মকাণ্ড একটি গুরুত্ব অপরাধ। সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি