ঢাকাSunday , 21 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ডা. সেব্রিনা ফ্লোরা লাইফ সাপোর্টে

অনলাইন ডেস্ক
August 21, 2022 10:13 pm
Link Copied!

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সিঙ্গাপুরের একটি হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। গত ১৯ আগস্ট তার অস্ত্রোপচার হয়। এর পর থেকে তিনি লাইফ সাপোর্টে।

#New_Classic_Event_Management

স্বজনরা জানান, সিঙ্গাপুরে নেয়ার আগে সেব্রিনা ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। পেটে ব্যথা ও মৃদু জন্ডিসে আক্রান্ত ছিলেন সেব্রিনা ফ্লোরা। রোগ নির্ণয়ের জন্য ইআরসিপি পরীক্ষা করা হয়। এরপর তার পোস্ট ইআরসিপি সংক্রান্ত জটিলতা শুরু হয়। চিকিৎসা সুবিধার কথা বিবেচনায় তাকে আইসিইউতে নেয়া হয়।

২০২০ সালে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর সেব্রিনা ফ্লোরা নিয়মিত প্রেস ব্রিফিং করতেন। সে সময় তিনি আইইডিসিআর পরিচালকের দায়িত্বে ছিলেন।


ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করা ডা. সেব্রিনা ফ্লোরা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-নিপসমে কাজ করেছেন। কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেন তিনি।

২০২০ সালের ১৩ অগাস্ট থেকে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের পদে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি