ঢাকার দোহারে বাঁশতলা আইডিয়াল স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।
১৫ আগষ্ট ( সোমবার) দুপুরে স্কুলের নিজস্ব ভবনে এ আয়োজন করা হয়।
এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্কুলের প্রধান শিক্ষকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আতিকুল ইসলাম স্বাধীন, আল রাজিব, রায়হান, মাকসুমুল মুকিম, মাইশা আনিকা মিম, শারমিন আক্তার, দোলন, ফাতেমা রহমান সহ স্কুলের শিক্ষার্থীরা।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।