ঢাকাTuesday , 16 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ৫

অনলাইন ডেস্ক
August 16, 2022 1:42 am
Link Copied!

আর্মেনিয়ায় একটি আতশবাজির গুদামে বিস্ফোরণ ও এ ঘটনা পরবর্তী অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরো বহু মানুষ।

#New_Classic_Event_Management

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ইয়েরেভেনের একটি মার্কেটে দুটি বড় বিস্ফোরণ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

অগ্নিকাণ্ডের পর ভিডিও ফুটেজে সারমুলু বাজারের ভবন থেকে ধূসর ধোয়া উড়তে দেখা গেছে। ওই এলাকা থেকে লোকজনদের সরিয়ে নেওয়া হয়।


একজন প্রত্যক্ষদর্শী বলেন, আতশবাজির বিস্ফোরণ সবকিছু এক মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে। মানুষজন দোকানগুলো থেকে বের হতে পারেনি।

আর্মেনিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্যে দুটি বড় বিস্ফোরণে আতশবাজি রাখা ভবন ধসে পড়ার ইঙ্গিত মিলেছে। এরপর আগুন ধরে যায়। পাঁচ জন নিহতের পাশাপাশি অন্তত ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।

ইয়েরেভেনের মেয়রের কার্যালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে কতজন আটকা পড়েছেন তা এখনো জানা যাচ্ছে না। মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি