ঢাকাMonday , 15 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বেলুচিস্তানে হামলায় পাকিস্তানের দুই সেনা নিহত

অনলাইন ডেস্ক
August 15, 2022 1:20 pm
Link Copied!

পাকিস্তানের বেলুচিস্তানে অস্ত্রধারীদের হামলায় দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

#New_Classic_Event_Management

রোববার (১৪ আগস্ট) বেলুচিস্তানের হারনাই শহরে এই ঘটনা ঘটে।

এক বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর বলেছে, ‘সন্ত্রাসীরা’ বেলুচিস্তানের হারনাইয়ের খোস্ত এলাকার একটি তল্লাশী চৌকিতে হামলা চালিয়েছে। এসময় গুলিতে দুই সেনার মৃত্যু এবং একজন সেনা কর্মকর্তা আহত হয়েছেন।


বিবৃতিতে বলা হয়, অস্ত্রধারীরা পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পিছু হটে গিয়ে গুলি চালালে সেনাবাহিনীর আতিফ এবং সিপাহী কাইয়ুম মারা যান। বন্দুকযুদ্ধে মেজর উমের আহত হন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরোধের মুখে ‘সন্ত্রাসীরা’ পালিয়ে যায়।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার ঘটনার ‘তীব্র নিন্দা’ জানিয়েছেন।

সূত্র: ডন

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি