ঢাকাMonday , 15 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিশ্বের সবচেয়ে দামি মুদ্রার তালিকায় শীর্ষে কুয়েতের দিনার

অনলাইন ডেস্ক
August 15, 2022 1:30 am
Link Copied!

উপসাগরীয় দেশ কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যমে ইউএস ডিটেইল জিরো ওয়েবসাইট এর বরাত দিয়ে এই খবর প্রকাশিত হয়।

#New_Classic_Event_Management

এদিকে কদিন ধরে কুয়েতি মুদ্রা দিনারের দাম বেশি পাওয়ায় কুয়েতের বিভিন্ন মানি একচেঞ্জগুলোতে টাকা পাঠাতে প্রবাসীদের ভিড় দেখা যায়।

কুয়েতি দিনারের বিপরীতে বাংলাদেশি টাকা বিগত কয়েক বছরের চেয়ে সর্বাধিক মূল্য পাওয়ায় প্রবাসীরা দেশে টাকা পাঠাচ্ছেন বেশি, এমনটিই দেখা গেছে কুয়েতের বিভিন্ন মানি একচেঞ্জগুলোতে।


টাকার রেটঃ (১৩/০৮/২২)

ওয়েস্টার্ন ইউনিয়ন

১ দিনার = ৩৪৭.৮৪ টাকা

ফরেন এক্সচেঞ্জঃ

১ দিনার = ৩৪৭ টাকা ৮৪ পয়সা ▼ (ব্যাংক) (বিকাশ ৩৪৭.৫১) (ক্যাশ ৩৪৭.৮৪)

গুগল ফিন্যান্সঃ (বাংলাদেশ)

১ দিনার = ৩০৯ টাকা ৮৪ পয়সা
কুয়েতে এক্সচেঞ্জ কোম্পানি কর্মকর্তা কল্যাণ সংস্থার সভাপতি ও কুয়েত বাহরাইন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ ব্যবস্থাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, কুয়েতি দিনারের বিপরীতে বাংলাদেশি টাকার অনেক ভালো মূল্য পাওয়া যাচ্ছে।

তাই সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখানে দিনার জমা না রেখে দেশে পাঠিয়ে দিতে পারেন। এতে প্রবাসীরাও উপকৃত হবেন দেশও পাবে রেমিটেন্স।
ইউএই একচেঞ্জ কোম্পানির কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ জানান, কুয়েতি এক দিনারের বিপরীতে বাংলাদেশি টাকায় মিলছে বর্তমানে সাড়ে তিনশত টাকার উপরে।

তাই অনেকে নিজের কাছে দিনার না রেখে দেশে পাঠিয়ে দিচ্ছেন। আগে প্রত্যেক মাসে শুধু সাংসারিক খরচের জন্য টাকা পাঠাতেন অনেকে, এখন আয়ের সব টাকা পাঠিয়ে দিচ্ছেন দেশে। এখন কাস্টমারের চাপও রয়েছে বেশি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি