ঢাকাTuesday , 27 April 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আমরা থেমে যেতে পারি না; নাজমুল হুদা

DN BANGLA
April 27, 2021 12:43 am
Link Copied!

মাকসুমুল মুকিম, দোহার -নবাবগঞ্জ (ঢাকা) ঢাকা-১, দোহার উপজেলার বিএনপির সাবেক সাংসদ, বাংলাদেশ সরকারের সাবেক, তথ্য, যোগাযোগ মন্ত্রী, ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, দেশে করোনা সংক্রমন ও মৃত্যু পূর্বের তুলোনায় বৃদ্ধি পেয়েছে। ফলে পরিস্থিতি সামালাতে আবারও লকডাউনের পথে গেছে সরকার। কিন্তু প্রশ্ন উঠেছে- এই লকডাউনে আমরা কতটুকু সফল হতে পারবো? বিশ্বের করোনা পরিস্থিতি বিবেচনায় এবং আমাদের পূর্বের অভিজ্ঞতায় এটা বলা যায় যে- লক ডাউনের ফল খুব বেশি কার্যকর হবে না। কারণ সরকার লকডাউন দিলেও মানুষ ঘরের মধ্যে থাকছে না। বরং সব কিছু বন্ধ থাকায় আরও বিপদে পড়ছে মানুষ। দেশের অর্থনীতি ভয়াবহ ঝুঁকির মধ্যে থেকেই যাচ্ছে। দেশের মানুষ পূর্বের তুলনায় অনেক বেশি সাহসি। আতঙ্ক কেটে গেছে তাদের। করোনাকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখেছে তারা। এ মুহূর্তে এটাই করতে হবে। কারণ বছরের পর বছর করোনা নামক অদৃশ্য ভাইরাস যদি থেকে যায়, আমরা থেমে যেতে পারি না। করোনাকে মোকাবেলা করে সব কিছু চালিয়ে নিতে হবে। না হলে করোনার চেয়েও ভয়াবহ পরিস্থিতিতে পড়বে মানুষ। তাই আমার দাবি- সব নিষেধাজ্ঞা তুলে নিন। করোনা নিয়ে অনেক প্রচার হয়েছে। কি করতে হবে আর কি করা যাবে না, কোন কিছুই আজ জনগণের অজানা নয়। প্রতিটি আচরণ বিধি সম্পর্কে তাদের ধারণা আছে। তাদের ভাগ্য তারাই নিয়ন্ত্রণ করতে পারবে। কিছু কার্যকরি পদক্ষেপ গ্রহণ করুন। এ ক্ষেত্রে আমি কিছু পরামর্শ দিতে পারি। সরকারকে যে বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে- – জনগণকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা। – এক সঙ্গে একাধিক ব্যাক্তির চলাফেরায় নিয়ন্ত্রণ আনা। – বড় ধরণের কোন সমাবেশ, মেলা বন্ধ রাখা। – সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধাণে সচেতন করা। – স্বাস্থ্য খাতের প্রতি আরও বেশি নজর দেওয়া। বিশেষ করে হাসপাতালে করোনার চিকিৎসা নিশ্চিত করা। – অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র বৃদ্ধি করা। আরও বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া। – সাধারণ মানুষ যাতে সব ধরণের চিকিৎসা পায় সেই দিকে নজর দেওয়া। – টিকা কার্যক্রম চালিয়ে যাওয়া। সবাইকে টিকা গ্রহণ করা। – হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ও সরঞ্জাম নিশ্চিত করতে হবে। – ভয়ে দূরে সরে না গিয়ে স্বাস্থ্যকর্মীদের সেবা প্রদানে এগিয়ে আসা। – দরিদ্র-শ্রমজীবী মানুষের জন্য প্রণোদনার ব্যবস্থা চালু রাখা। – সর্বপরি কোন কিছু বন্ধ নয়, চালু রেখেই করোনাকে মোকাবেলা করা। আমরা পারি। আমরা পারবো। করোনাকে মোকাবেলা করে উন্নয়নের পথে এগিয়ে যাবো।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি