ঢাকাSaturday , 13 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

‘দৈনিক ১০ কোটি রুপি’র প্রস্তাব ফিরিয়ে দিলেন আল্লু

অনলাইন ডেস্ক
August 13, 2022 11:31 pm
Link Copied!

আল্লু অর্জুন, ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি তার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়।

#New_Classic_Event_Management

চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা যায় এই অভিনেতাকে। তবে এসব ক্ষেত্রে ভেবে-চিন্তে কাজ করেন আল্লু। এবার ১০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১ কোটি ৯৬ লাখ টাকারও বেশি) প্রস্তাব ফেরিয়ে দিলেন তিনি।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে কাজ করছেন আল্লু অর্জুন। সম্প্রতি গুটকা ব্র্যান্ড ও একটি মদের কোম্পানির বিজ্ঞাপনে কাজের প্রস্তাব দিয়েছিল। এসব বিজ্ঞাপনের জন্য প্রতিদিন আল্লু অর্জুনকে ১০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আল্লু অর্জুন।


এ বিষয়ে আল্লু অর্জুন বলেন, “এ ধরনের অবৈধ জিনিসের প্রচার করতে চাই না। আমি এসব পণ্যের বিজ্ঞাপনের বিরোধী। যেসব পণ্য মানুষের ও সমাজের জন্য কল্যাণকর সেসব পণ্যর বিজ্ঞাপনকে প্রাধান্য দিই। এখানে অর্থ মুখ্য বিষয় নয়।”

মোটা অংকের বিজ্ঞাপনের এ প্রস্তাব ফেরানোর পর অন্য একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন আল্লু অর্জুন; যা তার আদর্শের সঙ্গে যায়। সেই বিজ্ঞাপনের জন্য প্রতিদিন পারিশ্রমিক নিয়েছেন সাড়ে ৭ কোটি রুপি। নীতগত কারণে অর্থের লোভ উড়িয়ে দিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেতা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি