ঢাকাMonday , 26 April 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রমজানে ডাবের পানির উপকারিতা

DN BANGLA
April 26, 2021 2:45 pm
Link Copied!

আজ সোমবার। পবিত্র মাহে রমজানের ১২তম দিন। এখনও আবহাওয়া বেশ গরম। তাই পিপাসাও লাগে অনেক বেশি। পিপাসা মিটাতে পানির বিকল্প হিসেবে ডাবের পানির কোনো বিকল্প নেই। সুস্থ ও স্বাভাবিক থাকার জন্য প্রতিদিন সম্ভব হলে ইফতারে তাই ডাবের পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
অন্য সব যে কোন পানির চাইতে ডাবের পানিতে রয়েছে অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন। রমজানে ডাবের পানি খেলে কি কি উপকার পাওয়া যায় তা এবার জানিয়ে দিচ্ছে অর্থসূচক।
এক. কিডনির সমস্যা দূর করে :
ডাবের পানিতে রয়েছে মিনারেল, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, পানির গুণগত সকল উপাদান যা কিডনির বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে সহায়তা করে। এই পানি মূত্রবর্ধক হিসেবেও কাজ করে।
দুই. ত্বকের জন্য ভালো :
ডাবের পানি ত্বকের জন্য খুব ভালো। এটা শুধু মুখের উজ্জ্বলতা ফিরিয়ে দেয় না, পাশাপাশি তারুণ্যও লাভন্যতা বজায় রাখে। এছাড়া হাত এবং নখের যত্নেও ডাবের পানি উপকারী।
তিন. রক্তচাপ নিয়ন্ত্রণ করে :
গবেষণায় দেখা গেছে, ডাবের পানির প্রাকৃতিক পুষ্টিগুণ শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও হৃদরোগের ঝুঁকি কমায়। পাশাপাশি অন্যান্য কার্ডিওভাসকুলার বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে। এছাড়া দেহের ভেতরে অতিরিক্ত সুগার লেভেলকেও নিয়ন্ত্রণ করে এ পানি।
চার. ওজন কমাতে সাহায্য করে :
ওজন কমাতে ডাবের পানির বিকল্প অন্য কিছু নেই। কারণ এ পানি ক্ষুধা নষ্ট
করে। ফলে বেশি বেশি খাওয়ার প্রয়োজন হয় না। এতে করে ওজন কমে যায়।
পাঁচ. প্রতিরোধক হিসেবে কাজ করে :
ডাবের পানিতে প্রচুর পরিমাণে ভিটামিন যেমন রিবোফ্লাভিন, নিয়াসিন, থায়ামিন এবং পেরিডক্সিন রয়েছে। এছাড়াও এতে অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা দেহে বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। এমনকি দেহে বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে ডাবের পানি।
ছয়. গর্ভবতী নারীর জন্য উপকারী:
গর্ভবতী নারীদের চিকিৎসকরা প্রায়ই ডাবের পানি খাওয়ার পরামর্শ দেন। কারণ এটি কোষ্ঠ-কাঠিন্য দূর করে, হার্টের সমস্যা নিরসন করে এবং হজম ক্রিয়ায় সহায়তা করে থাকে।
তাই সারাদিন রোজার পর ইফতারে প্রতিদিন পুষ্টিগুণ সমৃদ্ধ ডাবের পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। রোগের হাত থেকে বাঁচুন।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি