ঢাকাFriday , 12 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
August 12, 2022 9:23 pm
Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মো. রাজিব (১৯) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের একটি ভিটা থেকে লাশ উদ্ধার হয়। নিহত রাজিব ওই এলাকার মো. সেন্টু মিয়ার ছেলে। নিহতের গলায় বৈদ্যুতিক তার পেছানো ছিল । ব্যাটারি চালিত রিকশা চালিয়ে সে জীবনধারণ করতো বলে জানা যায়।

#New_Classic_Event_Management

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দেড়টার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের উত্তর কৈলাইল এলাকার একটি উঁচু জমির ভিটায় একটি লাশ দেখতে পায় এলাকার লোকজন। পরে নবাবগঞ্জ থানায় খবর দিলে সাথে সাথেই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, একটি উঁচু জমির ভিটায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে তার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি