ঢাকাFriday , 12 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পুলিশ হেফাজত থেকে পালিয়েছে আসামি

অনলাইন ডেস্ক
August 12, 2022 8:38 pm
Link Copied!

নরসিংদী জেলা কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় কারাগারে নেওয়ার সময় শাহ আলম (২৪) মিয়া নামে এক চুরি মামলার আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়েছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী জেলা কারাগারের উপসহকারী জেলার রিজিয়া পারভিন। এর আগে গতকাল বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, চুরি মামলার আসামি শাহ আলম (২৪) ও হত্যা মামলার আসামি উজ্জ্বল মিয়া (৩০) দুজনকে মানসিক স্বাস্থ্য চিকিৎসার উদ্দেশে পুলিশ হেফাজতে বেসরকারি একটি গণপরিবহনে করে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছিল। বাসটি নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচরুখী পৌঁছালে আসামি মো. শাহ আলম বাসের দরজা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে একজনকে নিয়েই কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় পুলিশ।


তবে আসামির হাতে হাতকড়া ও পায়ে ডান্ডাবেড়ি ছিল বলে দাবি পুলিশের। পলায়নকৃত আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও কারা কর্তৃপক্ষ।

এ বিষয়ে পুলিশ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি