ঢাকাTuesday , 9 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে নিখোঁজ যুবকের গলা কাটা লাশ উদ্ধার

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাজহারুল ইসলাম (২০) নামে নিখোঁজ এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে র‌্যাব। ঘটনা সূত্র ও সংশ্লিষ্টদের অনুসন্ধানে র‌্যাব ও পুলিশ অধিকতর তদন্ত করছেন বলে জানা গেছে।

#New_Classic_Event_Management

মাদক ব্যবসার দ্বন্দ্বে এ হত্যা কান্ড সংগঠিত হতে পারে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সিরাজুল ইসলাম শেখ‌ পিপিএম।

সোমবার রাতে উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার একটি বাগানের ঝোপ থেকে লাশ উদ্ধার করে র‌্যাব-১০ এর সদস্যরা।


সোমবার রাত ১২টার পরে নবাবগঞ্জ থানা পুলিশে লাশ হস্তান্তর করা হয় বলে র‌্যাবের এক কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহত মাজহারুল ঐ এলাকার মো.মিজানের ছেলে। সে ব্যাটারি চালিত ইজিবাইক চালিয়ে জীবন ধারণ করতো।

নিহত মাজহারুলের বোন ইতি আক্তার জানান, গত ৬ আগষ্ট শনিবার বিকাল ৪টার পর থেকে আমার ভাইকে খুঁজে পাওয়া যায়নি।

তার মোবাইল ফোনে একাধিক বার সংযোগ হলেও কল রিসিভ করেননি কেউ। পরে রোববার (৭ জুলাই) আমার ভাইয়ের ব্যবহৃত ফোন নম্বর থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন আসে।

এরপর আমার পরিবারের পক্ষ থেকে ঐদিন ভাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। যার ডায়েরি নম্বর-৩৪৪।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ এ হত্যাকান্ডের বিষয়ে বলেন, মাদক ব্যবসা নিয়ে এ হত্যাকান্ড সংগঠিত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হালপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি