ঢাকাMonday , 8 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

যাত্রীর লাগবে এনআইডি, বাসের থাকতে হবে সিসিটিভি ও স্ক্যানার

অনলাইন ডেস্ক
August 8, 2022 11:42 pm
Link Copied!

টাঙ্গাইলে আলোচিত চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যে ওই ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতারও করেছে র‌্যাব। তবে টিকিট না কেটে রাস্তার মাঝপথে যাত্রী তোলা এ ঘটনার অন্যতম কারণ বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব বলেছে, কাউন্টারে টিকিট কাটতে হলে যাত্রীকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নম্বর দিয়ে টিকিট কাটতে হবে। সেই সঙ্গে বাসে নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি ও স্ক্যানার লাগাতে হবে। তাহলে মহাসড়কে ডাকাতির ঘটনা কমে আসবে। এছাড়া রাস্তা থেকে ভুলেও যাত্রী তোলা যাবে না।

#New_Classic_Event_Management

সোমবার (৮ আগস্ট) কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে টাঙ্গাইলে বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় ১০ ডাকাত গ্রেফতারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ডাকাতির ঘটনায় আমরা আমাদের দায় এড়াতে পারি না। পাশাপাশি রাতে মহাসড়ক থেকে বাসে যাত্রী তোলা খুবই ঝুঁকিপূর্ণ। যাত্রীরা অস্ত্রশস্ত্র ব্যাগে নিয়ে বাসে উঠছে, কিন্তু তাদের চেকআপ ছাড়াই বাসে ওঠানো হচ্ছে। বাসের সুপারভাইজার, হেলপার কিংবা চালক টাকার লোভে টিকিট ছাড়া রাস্তা থেকে যাত্রী তুলছেন। এ বিষয়ে সবাই যদি সতর্ক থাকা যায় তবে ডাকাতির ঘটনা কমে আসবে।


‘কাউন্টার থেকে যাত্রী তোলার সময়কার সিসিটিভি ফুটেজ যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে চলে আসতো বা বামে যদি সিসি ক্যামেরা থাকতো তাহলে ডাকাতি অনেকাংশে কমে আসতো’ যোগ করেন তিনি।

স্ক্যান ছাড়া বাসে যাত্রী নেওয়ায় ঝুঁকিপূর্ণ জানিয়ে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যদি কোনো যাত্রী বোমা নিয়ে বাসে ওঠে তাহলে সেটি বাসে থাকা সব যাত্রীর জন্য বিপজ্জনক। সেক্ষেত্রে যাত্রী তোলার আগে তার ব্যাগ স্ক্যান করালে অনেক নিরাপত্তা বাড়বে।

বাসে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কিছু নির্দেশনা দেয় র‌্যাব। যেমন- পথে কোনো যাত্রী না তোলা। গাড়ীতে তোলোর আগে যাত্রীর ব্যাগসহ যাত্রীকে স্ক্যান করা। এনআইডি ও ফোন নাম্বার ছাড়া টিকিট না দেওয়া এবং নিরাপত্তার জন্য বাসে সিসি ক্যামেরা লাগানোর পরামর্শ দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি